চট্টগ্রামের বোয়ালখালীতে চুরি করা মালামালসহ দুইজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই লোহার এঙ্গেল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিটের মধ্যে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী এলাকার কান্তর আলী চৌধুরী বাড়ীর পাশে অবস্থিত শিকলবাহ
–টি.কে–মদুনাঘাট ১৩২ কেভি সঞ্চালন লাইনের ৩০(এ) নম্বর টাওয়ার থেকে লোহার এঙ্গেল চুরি করা হয়।
এ ঘটনায় নেছার আহমেদ (২৬) নামে এক ব্যক্তি বাদী হয়ে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বোয়ালখালী থানার মামলা নং–০৬, তারিখ ০৬/০৩/২০২৬ ইং, পেনাল কোডের ৩৭৯ ধারায় মামলা রুজু করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন মহিন উদ্দিন (৩০), পিতা মৃত শামসুল ইসলাম, চরখিজিরপুর, ৮নং ওয়ার্ড, বোয়ালখালী পৌরসভা এবং
শিমু দাশ (৪০), পিতা মৃত বাসুরাম দাশ, কচুখাইন, নোয়াপাড়া, রাউজান।
পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২২টি বিদেশি লোহার এঙ্গেল উদ্ধার করা হয়, যার ওজন আনুমানিক ২৫০–৩০০ কেজি এবং বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি মাহাফুজুর রহমান জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।