নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

নতুন বাংলাদেশ আর কোন অপরাধ চলতে দেবো না : জেলা প্রশাসক

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
44.4kভিজিটর

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘যে অপরাধ করবে, সে শুধু অপরাধী। তার অন্য কোনো পরিচয় নেই সে কোন দল করে, কোন রাজনীতিতে যুক্ত তা দেখবো না, মাদক ইয়াবা, সন্ত্রাস, চাঁদাবাজি বা সিন্ডিকেট নতুন বাংলাদেশে চলবে না।

উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের স্ব স্ব অবস্থান থেকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক বলেন, দায়িত্ব পালনে কোনো অবহেলা করা যাবে না। জনগণ পরিবর্তন চাই। আমরা ২০ বছর আগে যে ধারাবাহিকতায় চলেছি, এখন আর সে পথে চলা যাবে না। আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী সিন্ডিকেট এসব কোনো কিছুই চলবে না। এগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। জেলা প্রশাসক বলেন, এই বাংলাদেশে সেসব আর হবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান। অপরাধী যেই হোক না কেন, আইনের বিচারে সে তার অপরাধের শাস্তি পাবে। সেটি নিশ্চিত করতে হবে।

জনগণের সাথে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা একে অপরের সহকর্মী, নির্বাচন পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দফতর সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।

জেলা প্রশাসক বলেন, আইন সবার জন্য সমান। জনগণ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে।
উন্নয়ন কার্যক্রমে গতি আনতে খাল খনন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে ট্রাই সাইকেল, বাই সাইকেল, সুবর্ণ নাগরিক কার্ড এবং সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেন ডি সি জাহিদুল ইসলাম মিঞা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মাহফুজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী ও সহকারী প্রকৌশলী মো. ফারুক।
সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x