নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

ফরিদপুর -১ আসনে জামায়াতের বিজয়

আরিফুজ্জামান চাকলাদার
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
55.7kভিজিটর

ফরিদপুর-১ আসনে বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল আহসান মোল্যা।

এ আসনে স্বাধীনতার পরে প্রথমবারের মতো দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী ড. ইলিয়াস মোল্যা। মোট ১৯৮ ভোট কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট।

এ আসনে ফুটবল প্রতীকে ৩৪ হাজার ৩৮৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খান। মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x