নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

নওগাঁ প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
54.3kভিজিটর

নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯মার্চ) নওগাঁ রিপোর্টার্স ইউনিটি অফিস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিএমসি মহিলা কলেজ অধ্যক্ষ (সাবেক) ওয়ালিউল ইসলাম বকুল ।

নওগাঁ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেক এর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন নওগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত,দপ্তর সম্পাদক মুনিরুল হাসান রুবেল, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি একেএম সাইফুল আলম বিপ্লব, সহ সভাপতি মোঃ আকরাম হোসেন,সাধারণ সম্পাদক- ইউনূস আলী ফাইম, দপ্তর সম্পাদক- আবুজার গাফ্ফারী, কোষাধ্যক্ষ সুবীর দাস, প্রচার সম্পাদক আবু রেজা, সদস্য ওয়াহেদ আজাদ, দেবাশীষ সাহাসহ জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ।

আয়োজিত ইফতার মাহফিলে দোয়া মোনাজাত করেন, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউনূস আলী ফাইম। এতে সঞ্চালনা করেন নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ ও দেশবার্তার জেলা প্রতিনিধি সুবীর দাস।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x