নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বোয়ালমারীতে অসুস্থ বৃদ্ধার মৃত্যু: পরিবারের লিখিত অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
7.6kভিজিটর

ফরিদপুরের বোয়ালমারীতে অসুস্থ এক বৃদ্ধার মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রায়পুর চরপাড়া গ্রামের মোঃ ওবায়দুর মোড়ল (৪৪) জানান, তার মা গোলাপী বেগম গত ১৭ ফেব্রুয়ারি সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল আনুমানিক ৮টায় তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন।

পরিবারের দাবি, দালাল অনিক তাদের বেসরকারি “ইষ্টার্ন ডায়গনস্টিক সেন্টার” ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয় এবং ১৮০০ টাকার বিল তৈরি হয়। পরিবার দালালকে ১,০০০ টাকা দেন, কিন্তু তিনি সেই টাকা ক্লিনিকে না দিয়ে পালিয়ে যান। পরিশোধের অভাবে ক্লিনিকের কর্মীরা রোগীকে ছাড়তে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে রোগীর অবস্থার অবনতি হলে হাসপাতাল নেওয়ার সময় জটিলতা দেখা দেয়। এক পর্যায়ে ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১২:৫০ মিনিটে ক্লিনিকের সামনেই গোলাপী বেগম মারা যান।
মোঃ ওবায়দুর মোড়ল বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

সংশ্লিষ্ট ক্লিনিক কর্তৃপক্ষ জানান, এই বিষয়ে আমাদের জানা নেই। কে কিভাবে মারা গেছে, তা জানি না।
পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x