নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

পঞ্চগড়ে আওয়ামী লীগের পার্টি অফিস তালামুক্ত করলেন বিএনপি নেতা

মো: মিজানুর রহমান পঞ্চগড় জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
63.6kভিজিটর

পঞ্চগড়-১ আসনে বিএনপির জয়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির পঞ্চগড়-১ আসনের নেতা ও চাকলাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু দাউদ প্রধান আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়ে ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা যায়, গণঅভ্যুত্থানের পর থেকে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ ছিল। এমন পরিস্থিতিতে বিএনপির বিজয়ের পর প্রথম পদক্ষেপ হিসেবে আবু দাউদ প্রধান নিজ উদ্যোগে দলীয় অফিসটি তালামুক্ত করেন। এ সময় তিনি বলেন, গণতন্ত্রে প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব কার্যক্রম পরিচালনার অধিকার রয়েছে। প্রতিহিংসার রাজনীতি নয়, বরং পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রাখাই হওয়া উচিত সকলের লক্ষ্য।

স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, এর মাধ্যমে এলাকায় রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতার বার্তা পৌঁছাবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন উদ্যোগ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক পরিবেশ তৈরিতে সহায়ক হতে পারে এবং ভবিষ্যতে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সংস্কৃতি জোরদার করবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x