নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

সাইফুল ইসলাম গোপালগঞ্জ বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
77.0kভিজিটর

গোপালগঞ্জ কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কুলসুম বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিঙ্গলিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত কুলসুম বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলী গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মেয়ের জামাইয়ের বাড়িতে থেকে নিয়মিত বিকেলে রেললাইনে হাঁটতে যেতেন।

স্থানীয়রা জানান,
প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও কুলসুম বেগম রেললাইনে হাঁটতে বের হন। এ সময় ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ‘ভাটিয়াপাড়া কমিউটার’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করে।
পরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও জানান,
বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x