নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা

শরিফুল হাসান,‎সালথা (ফরিদপুর)থেকে:
  • আপডেটের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
45.4kভিজিটর

ফরিদপুর জেলায় আগস্ট মাসের কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র) ওয়ারেন্ট তামিলকারী নির্বাচিত হয়েছেন সালথা থানায় কর্মরত মো. মুকুল মোল্যা। কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

‎আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার শাহরিয়ার মুহাম্মদ মিয়াজী (বিপিএম) তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

‎পুলিশ সূত্রে জানা গেছে, সালথা থানায় যোগদানের পর থেকে এএসআই মুকুল মোল্যা ওয়ারেন্ট তামিল কার্যক্রমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারেও তিনি ভূমিকা রাখছেন।

‎সম্মাননা পাওয়ার পর এএসআই মুকুল মোল্যা বলেন, ‘এই অর্জন আমার একার নয়। সালথা থানার সব পুলিশ সদস্যের সহযোগিতা ও প্রচেষ্টার ফলেই এ সম্মাননা পেয়েছি। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। সকলের সহযোগীতা কামনা করি।

‎মাসিক কল্যাণ সভায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান ও সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x