নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

‎সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

‎‎শরিফুল হাসান,‎সালথা (ফরিদপুর)
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
12.8kভিজিটর

‎ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার  মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া বিলে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল বিধি অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করে দেন ভ্রাম্যমান আদালত।
‎
‎এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু, সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। 
‎
‎সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, চায়না দুয়ারী জাল মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিষিদ্ধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে কেউ নিষিদ্ধ জাল ব্যবহারের সঙ্গে জড়িত না হন।
‎

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x