জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ পঞ্চগড়ের দুটি আসনেই বিজয় অর্জন করেছেন ব্যারিস্টার নওসাদ জমির ও ফরহাদ হোসেন আজাদ।
পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওসাদ জমির বিপুল ভোটে জয়লাভ করেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই তার সমর্থক ও নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিজয় উদযাপন করা হয়।
অন্যদিকে পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কার্যক্রম ও গণসংযোগের ধারাবাহিকতায় তিনি এ বিজয় অর্জন করেন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
দুই আসনে বিএনপির এ জয়কে স্থানীয় নেতারা গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেছেন। নবনির্বাচিত দুই সংসদ সদস্যই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
পঞ্চগড়ে বিএনপির এ দ্বৈত বিজয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানা