নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

পাটগ্রামে আটক আসামি ছিনিয়ে নিতে ব্যারিকেড, শেষ পর্যন্ত কারাদণ্ড‎

মেহেরুবান হাবিব লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
37.5kভিজিটর

‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় আটক ব্যক্তিদের থানায় নেওয়ার পথে রাস্তা ব্যারিকেড দিয়ে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়।
‎আটককৃতরা হলেন-

‎১) মোঃ মেহেদী হাসান (পিতা: রফিকুল ইসলাম)
‎২) সাফিউল ইসলাম (পিতা: মফিজুল ইসলাম)
‎৩) নুরুজ্জামান ইসলাম (পিতা: ছুমির উদ্দিন)
‎৪) রিদয় ইসলাম (পিতা: দুলু মিয়া)

‎পুলিশ জানায়, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে প্রথমে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের থানায় নিয়ে যাওয়ার সময় কিছু ব্যক্তি রাস্তা ব্যারিকেড দিয়ে পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আরও দুইজনকে আটক করা হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের কারাদণ্ড প্রদান করেন।

‎এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ,নাজমুল হক বলেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x