নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

হিজলায় মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
22.7kভিজিটর

১৪ ড্রেজারের নথিপত্র জব্দ, ডিসি কার্যালয়ে হস্তান্ত। বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ১৪টি ড্রেজারের নথিপত্র জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) ভোর ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হিজলা থানাধীন সওড়া সৈয়দখালি সংলগ্ন মেঘনা নদীতে এই যৌথ অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ড বেইস ভোলা, স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলার সদস্যরা এতে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়।

জব্দকৃত নথিপত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, বরিশালের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বালুখেকোদের দৌরাত্ম্য থেকে ফসলি জমি ও স্থানীয়দের আবাসস্থল রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x