নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বোয়ালখালীতে তেলের দাম বেশি নেয়ার জরিমানা

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
19.7kভিজিটর

বোয়ালখালীতে চড়া দামে তেল বিক্রির দায়ে জরিমানা আদায় করেছে উপজেলা নির্বাহী অফিসার। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১২টায় উপজেলার বিভিন্ন তেল বিক্র‍য় প্যাক পয়েন্ট ডিলারের দোকানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

কানুনগোপাড়ার তায়েফ অয়েল স্টোরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রয় করার অপরাধে পেট্রোলিয়াম আইন-২০১৬ এর ২০ ধারা অনুসারে সরকার নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রয় করার অপরাধে ৫০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।

অভিযোগ রয়েছে তারা ১৩৫ টাকা দামে প্রতি লিটার অকটেন বিক্রয় করে। কিন্তু সরকার নির্ধারিত দামের বেশি বিক্র‍য়ের সুযোগ নেই।
এই অভিযানে আরো উপস্থিত ছিলেন এসিল্যান্ড কানিজ ফাতেমা, আনসার সদস্য ও বোয়ালখালী থানার পুলিশ।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x