নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
45.4kভিজিটর

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজার ও জোটপুকুর সংলগ্ন বাদুরতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

তিনি জানান, কানুনগোপাড়া বাজারে ব্যক্তি মালিকানাধীন একটি পুকুর আংশিক অবৈধভাবে ভরাট করে দোকান নির্মাণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ধারায় নুর হোসেনের ছেলে মো. ইকবাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পুকুরের পাড় ব্যতীত অবৈধ স্থাপনা অপসারণের জন্য তাকে ৭ দিনের সময় দেওয়া হয়েছে।

অন্যদিকে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে জোটপুকুরের বাদুরতলা এলাকায় অবস্থিত তায়েফ ওয়েল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x