নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বিশ্বম্ভরপুরে স্থানীয় সরকারী কর্মকর্তা ও প্রেসক্লাবের সাথে নেটওয়ার্কি সভা অনুষ্ঠিত

সোহেল আহমদ সাজু , বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
114.5kভিজিটর

বিশ্বম্ভরপুরে তৃণমূল সাংবাদিক দলের সাথে স্থানীয় সরকারী কর্মকর্তা ও প্রেসক্লাবের সাথে নেটওয়ার্কি সভা অনুষ্ঠিত(Networking meeting with Local Govt. Officer & Press Club).

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে তৃণমূল সাংবাদিক দলের সাথে স্থানীয় সরকারী কর্মকর্তা ও প্রেসক্লাবের সাথে নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার নতুন পাড়া , এল আরপি – ৪৩ অফিসে ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থাটি একশন এইড বাংলাদেশের সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়ন করে।


সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের প্রভাষক মো. শহিদুল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ এবং সাংবাদিক সোহেল আহমদ সাজু।
সভায় উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ জন ক্ষুদে সাংবাদিক অংশগ্রহণ করেন।

সভায় সংবাদ সংগ্রহ, লেখালেখি, সাংবাদিকতার গুরুত্ব ও নৈতিকতা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়। সভাটিকে সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন ভার্ড এল আরপি -৪৩ প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x