নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

গোপালগঞ্জ শহরে হারানো বিড়ালের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি, পুরস্কার ঘোষণা

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
57.2kভিজিটর

গোপালগঞ্জ শহরে জনতা বাইলেন”সিকদার মঞ্জিল” থেকে হারানো নিজের বিদেশি পোষা বিড়াল ‘নিডো’র সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি । সেই সঙ্গে সন্ধানদাতাকে সন্তুষ্ট জনক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন।

বিড়াল মালিক তাসনিম ইসলাম (নওমি) । তিনি ষষ্ঠ শ্রেণি ছাত্রী।

হারানো বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, গোপালগঞ্জ জনতা বাইলেন “সিকদার মঞ্জিল” থেকে বিড়াল ছানাটি নিখোঁজ হয়ে গেছে। ছানাটির নাম নিডো। গায়ের রঙ সম্পূর্ণ কমলা সাদা, লেজ সম্পূর্ণ বাদামী এবং গাঁয়ে ডোরা কাটা । ছানাটি হারানোর পর থেকে ওর আরো কিছু বিড়াল ছানার সঙ্গী অসুস্থ হয়ে পড়েছে। খাওয়া বন্ধ করে সারাক্ষণ কান্নাকাটি করছে। গোপালগঞ্জ শহরে এলাকায় যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বিড়ালছানাটিকে দেখে থাকেন অনুগ্রহ করে জানাবেন। যদি কেউ শখ করে পালতে নিয়ে থাকেন, দয়া করে আরো কয়েকটি বিড়াল ছানার কষ্টটা অনুভব করে হলেও ওকে দিয়ে দিন। ওর আরো সাথি বিড়াল ছানা গুলো খুব কষ্ট পাচ্ছে ।

এছাড়াও সন্ধানদাতাকে কৃতজ্ঞতাস্বরূপ সন্তুষ্ট জনক পুরস্কার দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

কিন্তু গত ১৮ ফেব্রুয়ারী হঠাৎ ‘নিডো’ হারিয়ে যায়। বেশ কয়েক দিন হয়ে গেলেও ছানাটি খুঁজে পাননি।

সারাক্ষণ কান্নাকাটি করছে অন্য সকল বিড়াল ছানা গুলো।

‘নিডো নাম ধরে ডাকলে সাড়াও দেয়।

পুরস্কার ঘোষণার বিষয়ে তিনি বলেন, বিড়াল ছানাটি আমার স্নেহের ও ভীষণ আদর করে লালন পালন করেছি। একজন মায়ের কাছে সন্তানের যেমন মূল্য, আমার কাছে ছানাটি তেমন মূল্য। তাই তাকে ফিরে পেতে আমি সন্তুষ্ট জনক পুরস্কার ঘোষণা করেছি। কিন্তু কেউ যদি তার সন্ধান দিতে পারে তাহলে ভীষণ কৃতজ্ঞ থাকবো।

আবেগআপ্লুত হয়ে নওমি বাবু বলেন, বিড়াল ছানাগুলোর প্রিয় খাবার মুরগীর মাংস। এছাড়াও মাংস, মুরগির ও মাছ খায়। বাইরে সারভাইভ করতে পারবে না বলেই আমার ওকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। এখন পর্যন্ত চার-পাঁচজন একটি বিড়াল দেখেই কল দিয়েছেন। তবে সেটি আমার নয়। যোগাযোগ মোবাইল ফোন নম্বর – ০১৭৩৯০০০০১৯”

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x