নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বোয়ালখালীতে তালা ভেঙ্গে প্রবাসীর ঘর চুরি

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
37.5kভিজিটর

বোয়ালখালীতে প্রবাসীর বসত ঘরের তালা ভেঙে নগদ টাকা, ১ভরি ওজনের স্বর্ণ ও ১টি মোবাইল সেট নিয়ে গেছে চোরের দল। এত প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগী পরিবারের।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের সাবেক সংসদ সদস্য মরহুম মইন উদ্দীন খান বাদলের বাড়ীর সংলগ্ন প্রবাসী মাহফুজুর রহমান মফিজের বসতঘরে এ ঘটনা ঘটেছে।

এ সময় পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে ছিলেন। প্রবাসী মাহফুজুর রহমান মফিজের স্ত্রী বলেন, সোমবার বিকাল ৩ টার দিকে ঘরে তালা দিয়ে আমার বাবার বাড়িতে যাই। আমার বাবার বাড়ি থেকে সন্ধ্যা ৭টায় এসে দেখি এ ঘটনা।

চোরেরা ঘরের আলমিরা ভেঙে নগদ ২০ হাজার টাকা, এক ভরি স্বর্ণ, ১টি মোবাইল (আনুমানিক ৩ লাখ টাকা) ও জরুরি কিছু কাগজ নিয়ে গেছে। বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওসমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x