নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

গোপালগঞ্জে কাশিয়ানীতে সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
55.3kভিজিটর

গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘কাশিয়ানী সাংবাদিক পরিষদের’ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ভাটিয়াপাড়া এসবি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। কাশিয়ানী সাংবাদিক পরিষদের সংবাদকর্মীরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। তারা সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার কথাও জনগণের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে কাশিয়ানী সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x