নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

নওগাঁয় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আব্দুর রশিদ তারেক নওগ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
46.4kভিজিটর

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।
অভিযানকালে ডিবি পুলিশের একটি দল বদলগাছী থানা এলাকায় অবস্থান করছিল।
গত সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার হাসিমপুর গ্রামে এক নারী তার বসতবাড়ির আঙিনায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদ পেয়ে অভিযানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আছিয়া (৪৫), স্বামী: আব্দুস সালাম, থানা: বদলগাছী, জেলা: নওগাঁ—এর বাড়িতে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে নারী পুলিশের মাধ্যমে তার দেহ তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x