নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

স্বাধীনতার ৫৪ বছর পর প্রথমবারের মত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চক্ষু চিকিৎসা শুরু

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
75.4kভিজিটর

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো নিয়মিত চক্ষু রোগের চিকিৎসা সেবা চালু হতে যাচ্ছে।
আজ ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) হিসেবে ডা. জাহাঙ্গীর আলম যোগদান করেছেন।

এ উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফিয়ানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

আগামী ৮ ফেব্রুয়ারি, রবিবার থেকে ডা. জাহাঙ্গীর আলম নিয়মিতভাবে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষু রোগের চিকিৎসা প্রদান করবেন। এতে করে উপজেলার সাধারণ মানুষ বিশেষ করে দরিদ্র ও প্রত্যন্ত এলাকার রোগীরা চোখের চিকিৎসা সহজেই গ্রহণের সুযোগ পাবেন।

স্থানীয়রা স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথম বোয়ালখালীত হাসপাতালে চক্ষু চিকিৎসা সেবা চাল হতে যাচ্ছে সরকারি পর্যায়ে বোয়ালখালী সর্বস্থরের মানুষ বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষকে ধন্যবাদ জানান। নিয়মিত চক্ষু চিকিৎসা সেবা চালু হওয়ায় স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হলো।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x