নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

ফরিদপুর-১ আসনে নির্বাচনের আগের রাতে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

আরিফুজ্জামান চাকলাদার  আলফাডাঙ্গা প্রতিনিধি 
  • আপডেটের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
79.3kভিজিটর

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এ সিদ্ধান্ত জানান।

বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দীর্ঘদিনের আওয়ামী লীগ কর্মী জিকো বলেন, শুরু থেকেই তিনি নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও বৈষম্যের শিকার হন। তার মনোনয়নপত্র প্রথমে বাতিল, পরে আপিলে ফেরত পাওয়া এবং প্রতীক বরাদ্দে জটিলতার ঘটনাগুলো নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি নিরাপত্তা ও মানসিক চাপে থাকার কথাও উল্লেখ করেন।

তিনি স্পষ্ট করেন, আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয় অবস্থান ও শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে তিনি ব্যক্তিগতভাবে নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x