নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বোয়ালখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
51.3kভিজিটর

বোয়ালখালী উপজেলায় বিশেষ অভিযানে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে রুবেল মজুমদার (৩৪) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি কধুরখীল মজুমদার বাড়ির মৃত অমল মজুমদারের ছেলে।
অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, রুবেল মজুমদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জিআর-১৪/২২) তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার রুবেল মজুমদারকে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x