নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

ব্রি কুষ্টিয়ায় গাড়ি ব্যবহারে একাধিক চালক ও ওভারটাইম বিল নিয়ে প্রশ্ন “ধারাবাহিক প্রতিবেদনের আজ ৫ম পর্ব”

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
70.1kভিজিটর

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ে সরকারি যানবাহন ব্যবহারে বিধিমালা লঙ্ঘন, প্রশাসনিক শৃঙ্খলা উপেক্ষা এবং সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ উঠেছে কার্যালয়ের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান দেওয়ান।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ব্রির বিদ্যমান নীতিমালা অনুযায়ী সার্বক্ষণিক সরকারি গাড়ি ব্যবহারের প্রাধিকার মূলত মহাপরিচালকের জন্য সংরক্ষিত। তবে অভিযোগ রয়েছে, কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান দীর্ঘদিন ধরে সার্বক্ষণিকভাবে সরকারি গাড়ি ও চালকের সুবিধা ভোগ করছেন।

অভিযোগ অনুযায়ী, তাঁর ব্যবহারের জন্য একটি সরকারি গাড়িতে নিয়মিতভাবে দুইজন চালক নিয়োজিত রাখা হয়েছে। অথচ আঞ্চলিক কার্যালয়ে মোট সরকারি গাড়ির সংখ্যা দুটি হলেও রাজস্ব ও নিয়মিত শ্রমিক মিলিয়ে মোট তিনজন চালক দয়িত্ব পালন রয়েছেন। সংশ্লিষ্টদের দাবি, এ তিনজনকেই নিয়মিত ওভারটাইম ভাতা প্রদান করা হচ্ছে, যার প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সূত্রগুলোর আরও অভিযোগ, প্রাধিকারবহির্ভূত কর্মকর্তাদের সার্বক্ষণিক সরকারি গাড়ি ব্যবহার নিরুৎসাহিত বা সীমিত রাখার বিষয়ে সরকারি নির্দেশনা থাকলেও কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ে তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।

এছাড়া সরকারি যানবাহন ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত রিকুইজিশন (অনুমতি) ফরম পূরণ এবং যানবাহন চলাচলের লগবুক বা ব্যবহার রেজিস্টার সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে এসব নথি নিয়মিত সংরক্ষণ করার বালাইই নেই। ফলে কোন কর্মকর্তা কখন, কোথায় এবং কী উদ্দেশ্যে সরকারি গাড়ি ব্যবহার করেছেন, তার নির্ভরযোগ্য তথ্য যাচাই করা প্রশাসনিকভাবে কঠিন হয়ে পড়ছে।

প্রশাসন বিশেষজ্ঞদের মতে, সরকারি যানবাহনের ব্যবহারসংক্রান্ত রেজিস্টার ও লগবুক সঠিকভাবে সংরক্ষণ না করলে জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে এবং সরকারি সম্পদের অপব্যবহারের ঝুঁকি বৃদ্ধি পায়। অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কৃষি মন্ত্রণালয়ের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সরকারি যানবাহন ব্যবহারের প্রকৃত চিত্র উদঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x