নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

‎দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যানকে নওগাঁয় জামায়াতের সংবর্ধনা

আব্দুর রশিদ তারেক নওগাঁ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
79.9kভিজিটর

বাংলাদেশ জামায়াতে ইসলামের নওগাঁ জেলা শাখার উদ্যোগে বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান কামরুলকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট সংবর্ধনা প্রদান করা হয়েছে।

‎আজ মঙ্গলবার দুপুর ৩টায় নওগাঁ জেলা জামায়াতের কার্যালয়ে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও দেশের সেরা সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম, নওগাঁ জেলা জামায়াতের আমির খম আব্দুর রাকিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ আসম সায়েম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম, মাওঃ নাসির উদ্দীন, মারুফ আহমেদ।
‎অনুষ্ঠানে জেলা কর্মপরিষদ সদস্য, সকল উপজেলা আমীর ও সেক্রেটারী এবং মহিলা বিভাগের দায়িত্বশীলাগন উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলার মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মান্দা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ মোখলেসুর রহমান কামরুল দেশের সেরা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যয় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবে ইনশাআল্লাহ।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x