
বাংলাদেশ জামায়াতে ইসলামের নওগাঁ জেলা শাখার উদ্যোগে বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান কামরুলকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ৩টায় নওগাঁ জেলা জামায়াতের কার্যালয়ে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও দেশের সেরা সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম, নওগাঁ জেলা জামায়াতের আমির খম আব্দুর রাকিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ আসম সায়েম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম, মাওঃ নাসির উদ্দীন, মারুফ আহমেদ।
অনুষ্ঠানে জেলা কর্মপরিষদ সদস্য, সকল উপজেলা আমীর ও সেক্রেটারী এবং মহিলা বিভাগের দায়িত্বশীলাগন উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলার মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মান্দা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ মোখলেসুর রহমান কামরুল দেশের সেরা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যয় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবে ইনশাআল্লাহ।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.