নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় স্কুল কেন্দ্র সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
64.0kভিজিটর

গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলায় পৃথক স্থানে স্কুল কেন্দ্র সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ থেকে ৭টা ২৫ মিনিটের মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে – গোপালগঞ্জ বিনা পানি স্কুলের সামনে ও পৌরসভার ১১৬ নং শহীদ মাহাবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (নীলার মাঠ) সংলগ্ন সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তি হঠাৎ করে সড়কের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। বিস্ফোরণের ফলে আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অপরদিকে, একই সময়ের কাছাকাছি গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া উপজেলাধীন গোপালপুর ইউনিয়নের ছিলনা গুয়াধানা স্কুল কেন্দ্রের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ বিস্ফোরণের শব্দে স্থানীয়রা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন এবং নিরাপদ স্থানে সরে যান। বিস্ফোরণের সময় ওই এলাকায় লোকজন চলাচল করলেও প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত উভয় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি বিস্ফোরণের আলামত সংগ্রহ ও আশপাশের এলাকা তল্লাশি শুরু করা হয়েছে। কে বা কারা এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং এর পেছনের উদ্দেশ্য কী—তা উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাগুলোর পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x