গত ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. গোলাম কবিরকে গাছে টানানো বিল বোর্ড অবগত করার পরেও অপসারণে দৃশ্য মান কোন কিছু চোখে পড়েনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ফরিদপুর-০১ আসনে (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী ডা. গোলাম কবিরের বিরুদ্ধে।
আলফাডাঙ্গা সদর বাজারের বিভিন্ন সড়কে ও উপজেলা রোড সংলগ্ন ব্যস্ত সড়কে চোখে পড়েছে ১৫–২০টি নির্বাচনী বিল বোর্ড। এসব বিল বোর্ডে প্রার্থীর ছবি এবং মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান স্পষ্টভাবে প্রদর্শিত রয়েছে।
নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী সড়ক, গাছ বা বিদ্যুৎখুঁটিতে কোনো প্রচারণা সামগ্রী ঝুলানো সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয় সচেতনরা বলছেন, ব্যানারগুলো দীর্ঘ সময় ঝুলে থাকায় এটি স্পষ্ট আইন লঙ্ঘন, এবং পথচারী ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।
তারা দাবি করছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের নিশ্চয়তার জন্য উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ জরুরি।
ব্যানার অপসারণ, দায়ীদের শনাক্তকরণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।
এ বিষয়ে ডা. গোলাম কবিরের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন , আমি দেখছি, কে লাগাচ্ছে তা জানি না। যারা লাগাচ্ছে তাদের আমি নিষেধ করেছি, আর কেউ লাগাতে পারবে না। যা লাগানো হয়েছে, তা উঠিয়ে ফেলা হচ্ছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা রিফাত নুর মৌসুমীকে একাধিক বার সরকারি নাম্বারে কল দিলে কল কেটে দেন এবং হোয়াটসঅ্যাপ এ কল দিলেও তিনি কল রিসিভ করেননি ।