নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বোয়ালখালীতে চুলার আগুনে পুড়ল ৯ বসতঘর

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
48.9kভিজিটর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৪ নং শাকপুরা ইউনিয়নে চুলার আগুনে পুড়ে গেছে ৯টি বসতঘর।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরার রফিক সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মনসুরুল হক জানান, আগুনে মো. শামসুল আলম, মো. নুরুল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. হৃদয়, মো. দিদার, মো. আনু মিয়া, মো. মনু মিয়া, মনজুর মিয়া ও হান্নানের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের কোনো আসবাবপত্র বা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বোয়ালখালী স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মধ্যে পাকা, মাটির ও কাঁচা ঘর রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x