নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

হিজলায় বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসান’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।

নোমানুর রহমান হিজলা বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
169.5kভিজিটর

বরিশাল-০৪ হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রাজিব আহসান হিজলা উপজেলার ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মঙ্গলবার ১২ টার দিকে হিজলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে তিনি বলেন জনগণ আমাকে নির্বাচিত করলে হিজলা উপজেলার যোগাযোগ,চিকিৎসা,শিক্ষা, বিনোদন সহ সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন,উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন,বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আলী আহমেদ হাওলাদার,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক নায়েব নাজমুল হক,হাওয়ানুর চৌধুরী,গিয়াস দেওয়ান
সহ অনেকে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার নানান সমস্যা ভোট প্রচারণায় তথ্যসংগ্রহ এবং জনগণের সমস্যা কথা তুলে ধরেন।

ধানের শীষের প্রার্থী রাজিব আহসান বলেন, হিজলা উপজেলা একটি দূগম অঞ্চল। আমি নির্বাচিত হলে প্রথম দায়িত্ব হবে নাগরিক সেবা নিশ্চিত করা। অনেক ভূমিহীন আছেন তাদের জন্য ঘরের ব্যবস্থা করা। হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট এবং হাসপাতালে ভবনের অবস্থা খুবই বিপদজনক, এর যথাযথ সমাধান করা এবং দুই উপজেলাতে দুটি ডায়াগনস্টিক সেন্টার সরকারিভাবে নির্মাণ করা।নাগরিক সুবিধার জন্য একটি অডিটোরিয়াম, শিশু পার্ক,শিল্পকলা একাডেমীর এর ব্যবস্থা করা।খেলাধুলার জন্য প্রতি ইউনিয়নে যে কোনো একটি বিদ্যালয়ে সুন্দর খেলার মাঠ তৈরি করা।

তিনি আর ও বলেন,যোগাযোগের ক্ষেত্রে আমরা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করবো।যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। অনেক রাস্তা আছে যেগুলো চলাচলের অনুপযোগী।নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। উপজেলার ৬ টি ইউনিয়নের ৩ টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উপজেলার থেকে বিছিন্ন। এই ইউনিয়ন গুলোতে কোন আধুনিক শিক্ষা ব্যবস্থা নেই। ওই ৩ টি ইউনিয়ন নদী চর বেষ্টিত এলাকা।নদী করালগ্রাসে মানুষ হচ্ছে ভূমিহীন।

নির্বাচিত হলে ৩ টি ইউনিয়নে নদীর করালগ্রাসে যাতে না ভাঙে ব্লকের ব্যবস্থা করে দিবো।নির্বাচিত হলে ৩ টি ইউনিয়নে ছোট ফেরির ব্যবস্থা করবো যাতে করে কম খরচে নদীবেষ্টিত হিজলা উপজেলার এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা যায়। এর সাথে আমরা ছোট কিছু ট্রলারের ব্যবস্থা করব যে ট্রলারে করে মানুষ কম খরচে যাতায়াত করতে পারে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x