নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

ভোজ্যতেল আমদানি নির্ভরতা কমাতে পাটগ্রামে সরিষা চাষে উদ্যোগ

মেহেরুবান হাবিব (লালমনিরহাট প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
138.8kভিজিটর

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পূর্ব জগতবেড় ব্লকে পার্টনার প্রোগ্রামের আওতায় তেলজাতীয় ফসল সরিষা চাষে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে একটি ফিল্ড টেকনোলজি অরিয়েন্টেশন প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এতে স্থানীয় প্রায় ৫০ জন কৃষক ও কৃষানী অংশগ্রহণ করেন।

‎সরিষার ০২ একর প্রদর্শনী প্লটকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মাঠ পর্যায়ে সরাসরি প্রদর্শনের মাধ্যমে কৃষকদের আধুনিক চাষাবাদ কৌশল ও উন্নত প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান।

‎অনুষ্ঠানে সরিষার উন্নত ও উচ্চ ফলনশীল জাতের পরিচিতি, সরিষা চাষের মাধ্যমে মধু উৎপাদন ও মৌচাষের সম্ভাবনা, পরাগায়নের মাধ্যমে ফলন বৃদ্ধিতে মৌমাছির ভূমিকা, মাটির স্বাস্থ্য উন্নয়নে সরিষা চাষের গুরুত্ব এবং দেশের ভোজ্যতেলের ঘাটতি পূরণে সরিষা চাষের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষি অফিসার বলেন, সরিষা একটি স্বল্পমেয়াদি ও লাভজনক ফসল, যা ফসলের নিবিড়তা বৃদ্ধি এবং কৃষকের অতিরিক্ত আয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা কৃষি অফিসার জনাব মোস্তফা হাসান ইমাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের ভোজ্যতেলের ওপর আমদানি নির্ভরতা কমাতে সরিষা চাষের বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সরিষা চাষ সম্প্রসারণ করা গেলে কৃষক যেমন লাভবান হবে, তেমনি জাতীয় অর্থনীতিও উপকৃত হবে।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জনাব মোঃ জোবায়দুর রহমান। তিনি মাঠ পর্যায়ের এ ধরনের প্রযুক্তি অরিয়েন্টেশন কার্যক্রমকে কৃষি সম্প্রসারণের একটি কার্যকর পদ্ধতি হিসেবে উল্লেখ করেন এবং কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে আরও উৎসাহিত করেন। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত থেকে প্রদর্শনী প্লটের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

‎অংশগ্রহণকারী কৃষক ও কৃষানীরা জানান, এই আয়োজনের মাধ্যমে তারা সরিষা চাষ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর জ্ঞান অর্জন করেছেন। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x