নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

স্বাধীনতার ৫৪ বছর পর বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোখে অপারেশন

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
63.2kভিজিটর

চট্টগ্রামে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে অবহেলা আর বঞ্চনার শিকার যোগ্য সরকারি কর্মকর্তা না থাকায় চিকিৎসা সেবা খেকে বঞ্চিত ছিল বোয়ালখালী মানুষ। এর আগে যারা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে গেছে শুধু মাত্র নাম ওয়াস্তে।

২০২৪ সালের ১২ ই ডিসেম্বর বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যোগদান করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি। তিনি যোগদান করার পর থেকেই হাসপাতালে বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম হাতে নেন তারই ধারাবাহিকতায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত ১৫ ফেব্রুয়ারিতে চক্ষু চিকিৎসা সেবা চালু করেন তিনি যা স্বাধীনতার ৫৪ বছরে কোন কর্মকতা চালু করতে পারেনি।

চক্ষু চিকিৎসার পাশাপাশি অপারেশনের ব্যবস্থা করেন যা গরীব অসহায় মানুষের কাছে সোনার হরিনের মত। চট্টগ্রাম শহরে গিয়ে চক্ষু চিকিৎসা নিতে যাওয়া মানুষের কষ্ট ও দূভোর্গ লাগব হবে।

আজ মঙ্গলবার, ৩ মার্চ সকালে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চক্ষু বিভাগের একটি সফল অপারেশন সম্পন্ন হয়েছে।

চক্ষু বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম “Chalazion Incision and Curettage under Local Anaesthesia” পদ্ধতিতে রোগীর চোখের পাতার চ্যালাজিয়ন অপসারণ করেন। অপারেশন কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।

চিকিৎসকরা জানান, চ্যালাজিয়ন হলো চোখের পাতার গ্রন্থি বন্ধ হয়ে সৃষ্ট শক্ত ও ব্যথাহীন ফোলা। অনেকেই বিষয়টিকে অবহেলা করে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসার চেষ্টা করেন, যা পরবর্তীতে জটিলতা তৈরি করতে পারে। দীর্ঘদিন অবহেলা করলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয়েছে—
১ চোখ বা শরীরের যেকোনো সমস্যা হলে দেরি না করে হাসপাতালে যোগাযোগ করুন।
২ নিজে নিজে ওষুধ সেবন বা অপেশাদার চিকিৎসা গ্রহণ থেকে বিরত থাকুন।
৩ সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করুন।

সচেতনতা ও সময়মতো চিকিৎসাই পারে জটিলতা এড়াতে এবং সুস্থ জীবন নিশ্চিত করতে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x