নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

খাল খননে মাধ্যমে কৃষকদের ভাগ্য উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
14.7kভিজিটর

কৃষকদের ভাগ্য উন্নয়নে খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
ছবি:

জাতীয়তাবাদী বিএনপি দল নির্বাচনী ইস্তেহারে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা দিয়েছিল।সরকার গঠনের পর কৃষকদের ভাগ্য উন্নয়নে সারা দেশে খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার । খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ নিশ্চিত করে কৃষিকে পুনরুজ্জীবিত করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রোববার দুপুরে ফরিদপুরের-১ আসনে আলফাডাঙ্গা টগরবন্দ ইউনিয়নের ‘বড়ভাগ দক্ষিণপাড়া সুইচগেট থেকে মিলন শেখের বাড়ি পর্যন্ত’৫৭০ মিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। খাল খনন কাজের উদ্বোধন শেষে স্থানীয় বিএনপি আয়োজিত এক সভায়
প্রতিমন্ত্রী বলেন, ‘পানি ছাড়া কৃষি টিকে থাকতে পারে না। কৃষিকে বাঁচাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পানি সংরক্ষণ অত্যন্ত জরুরি। খাল খননের মাধ্যমে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে। আবার শুষ্ক মৌসুমে সংরক্ষিত পানি কৃষকরা সেচ কাজে ব্যবহার করতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘শুধু খাল খনন করলেই হবে না। খাল খননের দীর্ঘমেয়াদি সুফল পেতে হলে নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। খালগুলো সচল থাকলে কৃষি উৎপাদন বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং গ্রামীণ অর্থনীতির চেহারা পাল্টে যাবে।’

খাল খনন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা, সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী,

অপরদিকে বিকেলে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের লংকারচর-গুলিরচর-মধুমতি হয়ে কান্দাকুল থেকে বারাশিয়া নদী পর্যন্ত প্রায় সাড়ে ৬ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন শেষে স্থানীয় বিএনপি আয়োজিত এক সভায় তিনি বলেন,গ্রামের এ খালগুলো ভরাট হয়ে থাকায় এলাকায় সেচ সংকট বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়াও বেড়েছিল বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সমস্যার পাশাপাশি শুকনো মৌসুমে ফসল উৎপাদনের ব্যয়। খাল পুনঃখনন হলে কৃষি উৎপাদন বাড়বে এবং সরাসরি নিজেরা উপকৃত হবেন বলে স্থানীয় কৃষকরা আশা প্রকাশ করেছেন। আরো উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x