নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

পোপাদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
98.8kভিজিটর

বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন। তিনি উপজেলার পোপাদিয়া গ্রামের ০৫ নম্বর ওয়ার্ডের ইয়ার আলী মাঝির বাড়ীর বাসিন্দা।
জানা যায়, ১৯৬৬ সালের ৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণকারী জাকির হোসেন ১৯৮৮ সালে এইচএসসি পাস করেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


তার রাজনৈতিক জীবনে তিনি বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক (বিলুপ্ত কমিটি), পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি (২০১২), ইউনিয়ন কৃষক দলের সভাপতি (২০১১), বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য (২০০৮), ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি (১৯৯২) ও প্রচার সম্পাদক (১৯৮৯) এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক (১৯৮৭) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কানুনগোপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।


তার বিরুদ্ধে মোট ৩টি মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় বিশেষ ক্ষমতা আইনে ১৯৮৮ সালে কারাবরণ করেন বলে জানা গেছে।
পেশাগতভাবে তিনি “বি কে গ্রুপ”-এর চেয়ারম্যান এবং বোয়ালখালীর কানুনগোপাড়ায় ব্যাংক এশিয়ার এজেন্ট শাখার মালিক। পাশাপাশি তিনি “মোজাহের মিয়া ও রাবেয়া খাতুন ফাউন্ডেশন”-এর পরিচালক হিসেবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর গরিব ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়।


এছাড়া তিনি বোয়ালখালী উপজেলা বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অন্যতম অনুদান প্রদানকারী হিসেবে পরিচিত। প্রবাস জীবনে তিনি সৌদি আরবের জেদ্দা ফাজিলিয়া শাখা বিএনপির সভাপতি (২০০২) হিসেবেও দায়িত্ব পালন করেন।
সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি নিয়মিত মসজিদ, মাদ্রাসা, স্কুল, হেফজখানা, এতিমখানা এবং বিভিন্ন পূজা মণ্ডপে অনুদান প্রদান করে আসছেন।


চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আলহাজ্ব জাকির হোসেন বলেন, “আমার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড বিবেচনা করে দল যদি আমাকে সুযোগ দেয়, তাহলে আমি জনগণের সেবা ও এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি নির্বাচনে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x