নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনে পুড়ল ৬ বসতঘর

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
136.9kভিজিটর

বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৫ নং সারোয়াতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পোল্ট্রি মুরগি খামারি হারুনুর রশীদ জানান, তিনি দীর্ঘদিন ধরে মাওলানা ইসমাঈলের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ মধ্যরাতে আগুন লাগলে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়। আগুনে তার ব্যবসার নগদ ২ লাখ ২২ হাজার টাকা এবং মেয়ের ৪ ভরি স্বর্ণালংকারও ভস্মীভূত হয়েছে।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে ৬ কক্ষবিশিষ্ট একটি সেমিপাকা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x