নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

গোপালগঞ্জ সরকারি কলেজে পিঠা উৎসব

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
31.2kভিজিটর

গোপালগঞ্জ সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে এ উৎসব অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মো. ইকবাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম।

সকালে একাদশ শ্রেণির সহস্রাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে ক্যাম্পাসে বরণ করে নেওয়া। এ উপলক্ষে সেখানে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফখরুজ্জামানের সঞ্চালনায় ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নবীন বরণ কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান শেখ একাদশ শ্রেণির তত্ত্ববধায়ক কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, শিক্ষার্থী সোহানা আল ইমাম, মাহিমা, আল মেহেদী,পিঠা পার্লামেন্টের রাষ্ট্র বিজ্ঞানের সানজিদা ইসলাম(অমি) মুনিয়া,সাইফ,মিতু,রাকিব ও ডিপার্টমেন্টালের প্রধান সালাউদ্দিন সহ সকলের সহযোগিতায় এ আন্দনমূখর উৎসব পালন করেন আরো অনেকে বিভিন্ন ডিপার্টমেন্টালের উপস্থিতিতে প্রমুখ বক্তব্য রাখেন। নবীন বরণ শেষে পিঠা ও বসন্ত বরণ উৎসবের উদ্বোধন করা হয়। পরে অতিথিরা ক্যাম্পাসের ১৩টি পিঠা স্টল ঘুরে ঘুরে দেখেন।

এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে প্যান্ডেল, স্টল ফুল সহ বিভিন্ন উপকরণ দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়। রাখা হয় অন্তত ১০টি দৃষ্টি নন্দন সেলফি স্পট। শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উৎসব মুখর পরিবেশে এতে অংশ নিয়ে নির্মল আনন্দ উপভোগ করেন।

পিঠার স্টলগুলোতে বাংলার ঐতিহ্যের পাটিসাপটা, ভাপা, পুলি, চিতই, বকুল সহ অন্তত ৫০ ধরণের পিঠা পরিবেশন করা হয়।

ভোজন রসিক বাঙালি শীতের পিঠার স্বাদ পরখ করে রসনার তৃপ্তি মেটান।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x