নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের লক্ষ্যে পাটগ্রামে ফিডিং কর্মসূচির উদ্বোধন

‎মেহেরুবান হাবিব (লালমনিরহাট) প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
175.7kভিজিটর


শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

‎আজ রবিবার ২৮ ডিসেম্বর দুপুর ১ টায় ৩০ মিনিটে পাটগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী পাটগ্রাম বালিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন  জনাব মোঃ আব্দুল হামিদ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পাটগ্রাম এবং জনাব আতাউর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, পাটগ্রাম।

‎উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সুস্থতা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ফিডিং কর্মসূচি একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে শিশুদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ ত্বরান্বিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং ঝরে পড়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

‎তাঁরা আরও বলেন, সরকার ঘোষিত এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হবে, যা দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর শিক্ষার্থীদের মাঝে নির্ধারিত ফিডিং প্যাকেট বিতরণ করা হয়, যা শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

‎প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পর্যায়ক্রমে এ ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত হবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x