নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

পাটগ্রামে বিভিন্ন ধারায় দণ্ড, বাউরা বাজারে ৬ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা

মেহেরুবান হাবিব (লালমনিরহাট) প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
55.3kভিজিটর

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তানভীর হোসেন।অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬ জন ব্যবসায়ীকে মোট ২২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা লঙ্ঘনের অপরাধে,
‎১) মোঃ মফিজার রহমান, জমগ্রাম, পাটগ্রাম- ২,০০০ টাকা।
‎২) মোঃ মুন্না, জমগ্রাম, পাটগ্রাম- ১,৫০০ টাকা।
‎একই আইনের ৩৭ ধারা লঙ্ঘনের দায়ে,
‎৩) মোঃ বুলু হোসেন, পাটগ্রাম- ৩,০০০ টাকা।
‎৪) আনোয়ার হোসেন, পাটগ্রাম-৩,০০০ টাকা।
‎এছাড়া ৪০ ধারা লঙ্ঘনের অপরাধে,
‎৫) আওলাদ হোসেন, জমগ্রাম, পাটগ্রাম-৩,০০০ টাকা। এবং ৫১ ধারা লঙ্ঘনের দায়ে-
‎৬) সুমন ইসলাম, জমগ্রাম, পাটগ্রাম- ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানার এসআই জনাব ফরিদ-এর নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x