নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বোয়ালখালী শ্রীপুর বুড়া মসজিদ ওয়াক্ফ এস্টেটের উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
59.2kভিজিটর

বোয়ালখালী সংবাদ : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ ওয়াক্ফ এস্টেটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বাদে জুমা মসজিদের পুকুর পাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর বুড়া মসজিদ ওয়াক্ফ এস্টেটের মোতওয়াল্লী আলহাজ্ব মোঃ নুরুন্নবী চৌধুরী (ইসি নং-১৮৮৪৩)।

কর্মসূচিটি ওয়াক্ফ এস্টেট পরিদর্শক, চট্টগ্রাম জোন-৩-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াক্ফ এস্টেট জোন-৩-এর পরিদর্শক মোঃ আলাউদ্দিন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মসজিদের খতিব মাওলানা শোয়েব রেজা আলকাদেরী দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক নাজিম উদ্দীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ আলী, বোয়ালখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরীসহ স্থানীয় মুসল্লিগণ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তিদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x