চট্টগ্রামের বোয়ালখালীতে সুলভ মূল্যে ১২ কেজি ওমেরা গ্যাস,আইগ্যাস,টোটাল গ্যাস এবং সুপার গ্যাসের সিলিন্ডার (এলপি) গ্যাস বিক্রির দিনব্যাপী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী বোয়ালালী উপজেলা পরিষদ চত্বরে
সুলভ মূল্যে ৭৭০ পিস সিলিন্ডার (এলপি) গ্যাস বিক্রয় উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন,ওমেরা গ্যাস,আইগ্যাস,টোটাল গ্যাস এবং সুপার গ্যাস কোম্পানির ১২ কেজি সিলিন্ডার (এলপি) প্রতিটি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি করা হয়।
বোয়ালখালী উপজেলায় জনসাধারণের জন্য সুলভ মূল্যে গ্যাস বিক্রির উদ্যোগ নিয়েছে বোয়ালখালী উপজেলা প্রশাসন।