নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বোয়ালখালীর অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ কোটি টাকা

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
17.4kভিজিটর

বোয়ালখালীতে হাক্কানী পেপার মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২কোটি টাকার মত মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ১৭ আগষ্ট বেলা দেড়টার দিকে পূর্ব কালুরঘাট এলাকায় এ ফ্যাক্টরীতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৩ঘন্টা ধরে কাজ করে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা করেছে ফ্যাক্টরীকে।

সরেজমিনে পরিদর্শনে এ তথ্য জানা যায়।
ফ্যাক্টরীর এডমিন ম্যানেজার আশরাফুল মওলা আশরাফুল মওলা জানান- ১৭ আগষ্ট বেলা দেড়টার দিকে শ্রমিকদের মারফতে জানতে পারি ফ্যাক্টরীর পশ্চিম কোণায় ইউনিট-২ মিডিয়া ওয়েট্রেস গোডাউনে ধোঁয়া দেখা গেছে। তখন ঘটনা স্থলে গিয়ে এ ঘটনা দেখে অফিসের শ্রমিক -কর্মকর্তাদের অবহিত করে পানি নিক্ষেপ করা কাজ শুরু করি। এখবর ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে অগ্নিকাণ্ডের ঘটনার উৎস উদঘাটন এবং আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে।

বোয়ালখালী উপজেলা ফায়ার সার্ভিসের
সাব অফিসার বোয়ালখালী অলক চাকমা বলেন- খবর পেয়ে দমকল বাহিনীর বোয়ালখালী ও কালুরঘাট এর ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঘটনার সঠিক সুত্র জানা না গেলেও প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিটে এ ঘটনার সুত্রপাত হয়।

হাক্কানী পেপার এন্ড বোর্ড মিলস ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি পল্টু কান্তি বড়ুয়া বলেন এ ঘটনায় অগ্নিশিখা দেখা না গেলেও ইউনিট – ওয়েসস্টেস গোডাউন এর ঐ অংশে বেশ কিছু দামী যন্ত্রপাতি, ক্যাবল পুড়ে গেছে এবং ওয়েসস্টেস কাগজ নষ্ট হয়েছে। খবর পেয়ে বাংলাদেশ দমকল বাহিনীর আগ্রাবাদ এর ডেপুটি এ্যাসিসটেন্ট ডিরেক্টর অতিশ চাকমা, বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন, ফ্যাক্টরীর এমডি গোলাম সরোয়ার, দমকল বাহিনীর বোয়ালখালী ও রাঙ্গুনিয়া উপজেলার পরিদর্শক অর্জুন বাড়ৈ, ফ্যাক্টরীর জিএম তারেক সিকদার, বোয়ালখালী থানার এসআই আলী আকবর, এএসআই বেলায়েত ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x