নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

কুচক্রি মহল ফের অপপ্রচারে মেতে উঠেছে বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে

বেলাল হোসেন সিকদার
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
9.8kভিজিটর

বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামকে নিয়ে আবার একটি কুচক্রী মহল অপপ্রচারে মেতে উঠেছে।

বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সহিদুল ইসলাম বরিশাল জেলায় শিক্ষা অঙ্গনে যে পরিমাণ কাজ করেছেন তা বিরল। বিগত দিনে যেসব নির্বাহী প্রকৌশলী বরিশালে ছিলেন তাদের চেয়ে শতগুণ বেশি উন্নয়নমূলক কাজ করে সকলের কাছে প্রশংসায় ভূষিত হয়েছেন বর্তমান শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।

একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে আলাপ করলে তারা বলেন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একজন সৎ, মেধাবী, আদর্শবান এবং কর্মদক্ষ নির্ভীক অফিসার।তার মেধা ও চৌকসতায় বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজের দ্রুতগতি লক্ষ্য করা যায় বলে তারা মন্তব্য করেন প্রতিবেদকের কাছে।

বরিশালে একটি কুচক্রী মহল আছে যাদের কারণে বরিশালের উন্নয়নমূলক কর্মকান্ডে সকল দপ্তরে চরম ক্ষতি হচ্ছে, এই কুচক্রী মহলটি তাদের দাবি কৃত চাঁদা যে না দেয় তার নামেই তারা অপপ্রচারে মেতে ওঠে।এরপর দেখা যায় তাদের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রচারের রঙ্গলিলা যা দেখে সাধারণ মানুষ ও অট্টহাসিতে মেতে উঠে।এই কুচক্রী মহলের কোন প্রচারই যেন এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। কুচক্রী মহলটি যাদের বিরুদ্ধে অপপ্রচার করে তাদেরকে আরো অনেক গুণে ভালো মনে করেন ওই সকল বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

বর্তমানে এই সঙ্গবদ্ধ কুচক্রী মহলটির দ্বারা অপপ্রচারের শিকার হচ্ছেন বরিশালের শিক্ষা অধিদপ্তরের মেধাবী, কর্মদক্ষ, সারা বাংলাদেশের মধ্যে অন্যতম নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।

তবে শহিদুল ইসলামের বিরুদ্ধে কোন অপপ্রচার করে লাভ হবে না বলে জানিয়েছেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা বৃন্দ। তাদের দাবি হলো নির্বাহী প্রকৌশলী শহিদুল যে কাজ করেন তা শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষা অধিদপ্তর ও প্রধান প্রকৌশলী সহ সকলের দৃষ্টিগোচরে রয়েছে।শহিদুল ইসলামের কাজের প্রশংসাও করেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কয়েকজন সিনিয়র কর্মকর্তারা।

বরিশাল শিক্ষা নির্বাহী প্রকৌশলী প্রতিবেদককে বলেন, আমার কাছে কতিপয় ব্যক্তিরা অনৈতিক সুবিধে না পেয়ে আমার বিরুদ্ধে মাঝেমধ্যে অপপ্রচার করে আমি ওই সকল অপপ্রচারে কর্ণপাত না করে আমি আমার দায়িত্ব শতভাগ সততার সাথে পালন করে যাচ্ছি। তিনি আরো বলেন আমি কাজের মান নিয়ে কোন আপস করিনা।এছাড়াও বর্তমান সরকার এর ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ ঠিকাদার এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি বলেই এ ধরনের অপপ্রচার। আমি বরিশাল জেলার সকল জনপ্রতিনিধিগনের নির্দেশনা অনুযায়ী এবং জনগনের সাথে সমন্বয় করে সরকার এর উন্নয়ন কাজ শতভাগ সচ্ছতার সাথে বাস্তবায়ন করে যাচ্ছি।যত অপপ্রচার হোক না কেন এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আমি যদি ভালো করি তা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন আর যদি খারাপ করি তাও দেখবেন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x