নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

গোপালগঞ্জে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি উদ্বোধন

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
40.9kভিজিটর

সরকারের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার {১ এপ্রিল} সকালে জেলা সড়ক বিভাগের অফিস প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকুল গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন গোপালগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান।

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই মহতী ও বৃহৎ উদ্যোগ সফল করতে তিনি সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

কর্মসূচিতে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ কদম গাছের চারা রোপণ করেন। এছাড়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ) মো. সাদেকুল ইসলাম কামিনী গাছ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান রাধাচূড়া এবং নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম কাঠগোলাপের চারা রোপণ করে এই সবুজায়ন কার্যক্রমে অংশ নেন।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং রোপিত চারাগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে এই কর্মসূচিকে সফল করা সম্ভব। তারা পরিবেশ সংরক্ষণে রোপিত প্রতিটি গাছের যথাযথ যত্ন নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে বনায়ন ও সবুজায়ন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x