নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

আলফাডাঙ্গায় র‍্যাব জালে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার -১

আরিফুজ্জামান চাকলাদার
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
171.9kভিজিটর

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভাধীন ১ নং ওয়ার্ড বুড়াইচ গ্রামে থেকে ১১৮.৬ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১০ ।

রবিবার সন্ধায় ৬ টার দিকে আকুবর আলী শেখ’র পুকুর পাড় থেকে এই পাথরের মূর্তি উদ্ধার করা হয়।

খবর পেয়ে কষ্টিপাথর দেখার জন্য স্থানীয় লোকজন তার বাড়িতে ভীড় করে। পরে র‍্যাব মূর্তিটি উদ্ধার করে আলফাডাঙ্গা থানায় নিয়ে আসে।থানাতেও উচ্ছুক জনতার ভিড় দেখা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১০ সি,পি, সি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলামের একটি টিম অভিযান চালিয়ে বুড়াইচ ব্রীজ সংলগ্ন আকুবর শেখের বড় ছেলে রিপন ও মনা শেখের বাড়ির পিছনের পুকুর পাড় থেকে উদ্ধার করে। এসময় আকুবর শেখের ছোট ছেলে সাদ্দাম শেখ (৩৫) দৌড় দিলে র‍্যাব ধরে ফেলে। এই সাদ্দামে বিরুদ্ধে হত্যা,ডাকাতি,চুরি সহ একাধিক মামলা রয়েছে।

ক্যাম্প কোম্পানি কমান্ডার টিমের সূত্রে, আকুবর শেখের ছোট ছেলে সাদ্দাম শেখ(৩৫) এটি চুরি করে অন্যত্র পাচারের উদ্দেশ্যে বাড়িতে সংরক্ষণ করছিল।গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দাম শেখকে আটক এবং কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করি।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন,-র‍্যাব গোপন সংবাদে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ও সাদ্দাম শেখকে গ্রেপ্তার করেছে।সাদ্দামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x