নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: র‍্যালি, আলোচনা ও রক্তদান কর্মসূচি

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
8.3kভিজিটর

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
র‍্যালির আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এ সময় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ মোহাম্মদ সামছুল হক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ সামছুল হক। গোপালগঞ্জ লিগ্যাল এইড অফিসার সহকারী জজ শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান, সিনিয়র জেলা জজ সৈয়দ আরাফাত হোসেন, স্পেশাল পিপি তৌফিকুল ইসলাম, জিপি এম এ আলম সেলিম ও জিপি আবুল খায়েরসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারিভাবে বিনামূল্যে আইনগত সহায়তা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজে আইনি সেবা পাচ্ছে এবং দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হচ্ছে। এ কার্যক্রম সম্পর্কে জনগণের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সামছুল হক লিগ্যাল এইড কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বিচারপ্রাপ্তি সহজ করতে সরকারি এ উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।
প্রতি বছর ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। দিবসটির উদ্দেশ্য হলো বিনামূল্যে আইনি সহায়তা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং ন্যায়বিচার প্রাপ্তি সহজ করা।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x