


বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অত্যন্ত সৎ, নির্ভীক, আদর্শবান, কর্মদক্ষ অফিসার প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন মাধ্যম দিয়ে অপপ্রচার করে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক সাজিয়েছে কুচক্রী মহল। ইতিমধ্যেই সর্বস্থার থেকে এই মিথ্যা অপপ্রচার ও মানববন্ধনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আনীত সকল মিথ্যা অভিযোগ ও মানববন্ধন ইতিমধ্যেই
বরিশালের সর্বস্তরের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। সেই সাথে মিথ্যা মানববন্ধনকারীদের রুখেও দিয়েছেন বরিশালের সচেতন জনগণ।
বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম এর বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ এনে অপপ্রচারকারীরা অপপ্রচার করেছে তার কোন সত্যতা পায়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাই প্রকৌশলী শহিদুল ইসলামের সততা আর কর্ম দক্ষতাই যেন বরিশালের শিক্ষাঙ্গনে উন্নয়নের ছোঁয়া সর্বস্তরে লেগেছে।
অপপ্রচারকারীরা নিরুপায় হয়ে আবারো একটি মিথ্যা অভিযোগ নিয়ে মানববন্ধনের নাটক সাজিয়েছে। এই কথিত মিথ্যা মানববন্ধন এখন সকলের কাছে হাস্যরসে পরিণত হয়েছে। সেই সাথে প্রকৌশলী শহিদুল ইসলামের কর্মকাণ্ডের ভিত্তি আরো মজবুত হয়েছে বলে ধারণা করেন সচেতন মহল।
প্রকৌশলী শহিদুল ইসলাম চাকুরীর জীবন শুরু থেকেই তার সততা, কর্ম দক্ষতা যেন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে।
প্রকৌশলী শহিদুল ইসলাম বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসাবে যোগদান করার পর থেকে বরিশাল শিক্ষা অঙ্গনে ঠিকাদারদের কতিপয় ফেলে রেখা কাজ সহ উন্নয়নের কর্মকাণ্ড আগের তুলনায় শতগুণ বেগবান হয়েছে বলে ধারণা করেন বরিশাল শিক্ষাঙ্গনের একাধিক শিক্ষকসহ সচেতন জনগণ।
কতিপয় কুচক্রী মহল অবৈধ সুবিধা হাসিল করতে না পেরে বরিশালের শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার এবং মানববন্ধনের নাটক সাজিয়েছে। যাহা সম্পূর্ণ একটি স্বার্থন্বেষী মহল দ্বারা সংগঠিত হয়েছে বলে ধারণা করছেন সচেতন মহল। এমন কর্মকাণ্ডে প্রকৌশলী শহিদুল ইসলামের কোন বেগ পেতে হবে না বলে ধারণা করেন অধিদপ্তরের একাধিক সিনিয়র কর্মকর্তা, কর্মচারীরা।
মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রকৌশলী শহিদুল ইসলাম প্রতিবেদককে বলেন আমি আমার কর্মকাণ্ড দ্বারা প্রমাণিত হব আমি কতটুকু সৎ না অসৎ। কারো অপপ্রচারে আমি কান না দিয়ে আমি আমার কর্মকাণ্ড সততা ও দক্ষতার সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। শহিদুল ইসলাম এর বিরুদ্ধে সকল অপপ্রচারে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সকল কর্মকর্তা , কর্মচারীরা নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার ও মানববন্ধনের নাটক সাজানো হয়েছে তার বিরুদ্ধে চরম প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করেছেন বলে প্রতিবেদককে জানিয়েছেন তারা।
বরিশালের শিক্ষক, সচেতন মহল, নেটিজেনরা সহ শিক্ষক, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের একাধিক ঠিকাদারা নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম এর বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার ও মানববন্ধনের নাটক সাজানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।