নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

হৃদরোগে আক্রান্ত হয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
38.5kভিজিটর

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো: মোজাম্মেল হক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো: খালেকুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ চলছে এবং চিকিৎসকরা প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করছেন। আগামীকাল সকালে তার এনজিওগ্রাম করার কথা রয়েছে।

এদিকে, মোজাম্মেল হক চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও ছেলে নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী। তিনি দেশব্যাপী সকল শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, সহকর্মী, সমর্থক ও অনুরাগীদের প্রতি তার বাবার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে যাত্রী অধিকার, সড়ক নিরাপত্তা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই কঠিন সময়ে দেশবাসীর দোয়া ও ভালোবাসা আমাদের পরিবারের জন্য অনেক বড় শক্তি।” পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তী সকল আপডেট পর্যায়ক্রমে জানানো হবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x