চট্টগ্রামের বোয়ালখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল অফিসারদের সমন্বয়ে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি’র সভাপতিত্বে সকল বিশেষজ্ঞ ও মেডিকেল অফিসারদের সমন্বয়ে আলোচনা সভা এবং বর্তমানে চলমান সন্দেহজনক হামের উপসর্গ সহ বাচ্চাদের চিকিৎসা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।Management of measles and measles mimicking diseases at the emergency of Boalkhali UHC বিষয়ে হামের উপসর্গযুক্ত রোগীরা আসলেই হাম রোগী নাকি হামের মতো অন্য কোন রোগে আক্রান্ত শিশু এবং সেক্ষেত্রে বোয়ালখালীতে উপজেলা পর্যায়ে কতটুকু সেবা নিশ্চিত করা যাবে সে বিষয়ে বিষদ আলোচনা হয়।বোয়ালখালীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে হাম রোগ প্রতিরোধে কি কি কার্যক্রম চালু করা হয়েছে তাঁর বিস্তারিত আলোচনা সহ হাম রোগের চিকিৎসা কিভাবে সহজীকরণ করা যায়, সে বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ বিস্তারিত আলোচনা করেন শিশু রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ও চক্ষু রোগ বিশেষজ্ঞ সহ আবাসিক মেডিকেল অফিসার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।এ সময় সভায় উপস্থিত কর্মকর্তারা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সার্বিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সকলে মিলে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ব্যাপারে বিশদ আলোচনা করেন।