নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কধুরখীলে গণসংযোগ

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
344.5kভিজিটর

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে বোয়ালখালী কধুরখীল ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছে বিএনপি। সোমবার বিকেলে কধুরখীল বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই গণসংযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক, জেলা বিএনপির সদস্য শওকত আলম, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহীদুল্লাহ্ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, জেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম এবং জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজনসহ অন্যান্য ।

গণসংযোগকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক বলেন, “বিএনপির প্রতীক ধানের শীষ গণমানুষের প্রতীক। যেই খানেই ধানের শীষের প্রচারণা চলছে সেখানেই জনজোয়ার সৃষ্টি হচ্ছে।” তিনি আগামীর জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে ধানের শীষে ভোট দিয়ে বোয়ালখালীর উন্নয়নে সহযোগী হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি জোর আহবান জানান।

এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোসলেম মিয়া, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সিকদার। পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি আবু আকতার, মহিলা নেত্রী সাহেদা আকতার শেফু, ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম মেম্বার, যুবদল নেতা মোহাম্মদ লোকমান, মোরশেদ, ইকবাল, কাস্তুরী হোটেলের পরিচালক ও বিএনপি নেতা লোকমান, আজিজ মেম্বার, তোফায়েল মেম্বার, মোহাম্মদ ওসমান, সরোয়ার মেম্বার, মোহাম্মদ আকবর, আছিয়া মেম্বার, আবদুল হালিম, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আনোয়ার, সিরাজ উদ্দিন, মো: সেকান্দর, মোহাম্মদ হায়দার হিরু, এমদাদুল হক চৌধুরী রিটু, সেকান্দর আলম, সেলিম খতিব, সরোয়ার হোসেন, নাসির উদ্দিন, মোজাম্মেল মেম্বার, নাজিম উদ্দীন, জমির উদ্দিন, আকতার হোসেন মনু, নুরুল ইসলাম, মোহাম্মদ আলম, গিয়াসউদ্দিন, মহিন উদ্দিন, আবু তৈয়ব, মোহাম্মদ মাবুদসহ দলের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক।

গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং হ্যান্ডবিল বিতরণ করেন। এরশাদ উল্লাহকে জয়ী করে বোয়ালখালীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই গণসংযোগকে সফল করে তোলে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x