


চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে সরকার।
সোমবার, ২৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
যা বলা হয়েছে প্রজ্ঞাপনে প্রজ্ঞাপন অনুযায়ী, কানিজ ফাতেমাকে বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
চট্টগ্রামের আরও ৩ এসিল্যান্ডের বদলি
কানিজ ফাতেমার পাশাপাশি চট্টগ্রামের আরও ৩ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)কেও প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন-চন্দনাইশ বান্টু বিকাশ চাকম
,লোহাগাড়া মং এছেন, রাউজান অংছিং মারমা
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। রাউজানের এসিল্যান্ড অংছিং মারমাসহ অপর তিন কর্মকর্তাকেও সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।