


ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া বিলে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল বিধি অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করে দেন ভ্রাম্যমান আদালত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু, সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, চায়না দুয়ারী জাল মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিষিদ্ধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে কেউ নিষিদ্ধ জাল ব্যবহারের সঙ্গে জড়িত না হন।